• মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অনুব্রত, বেরিয়ে বললেন...
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৬
  • ভোট দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও। বৃহস্পতিবার বেলায় বোলপুরের ভগবতী নিম্নবুনিয়াদি বিদ্যালয়ে ভোট দেন তাঁরা। ভোটদানের পর বাইরে বেরিয়ে অনুব্রত বলেন, ‘ভোট দিলাম। খুব ভালো লাগল। আপনারাও সুষ্ঠু ভাবে ভোট দিন।’

    বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। ভোটগ্রহণ শুরু হওয়ার কিছু ক্ষণ পরেই ভোট দিয়ে এসেছিলেন হাসনের তৃণমূল প্রার্থী কাজল শেখ। সকাল সকাল নানুরের নিজের গ্রাম পাপুড়িতে ভোট দিলেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল। তিনি জানিয়েছিলেন, এখনও পর্যন্ত কোথাও কোন অশান্তির খবর নেই। মানুষ শান্তিতে নিজের ভোট নিজে দিচ্ছেন। প্রসঙ্গত, বীরভূমে সকাল ১১টা পর্যন্ত ৪১ শতাংশের কিছু বেশি ভোট পড়েছে।

    ভোটদানের পর কাজল নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নানা কেন্দ্রেও যান। ভদ্রপুরের ৫২ এবং ৫৩ নম্বর বুথে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেছেন তিনি। কর্মীদের দূরে সরিয়ে কিছু নির্দেশ দিতেও দেখা গিয়েছে তাঁকে। এর পরে তিনি বলেন, ‘উন্নয়নের পক্ষে মানুষ সব জায়গায় লাইন দিয়ে ভোট দিচ্ছেন।’

  • Link to this news (এই সময়)