• বিজেপি প্রার্থীকে গ্রামের মাঝে ধাওয়া, লাগাতার চড়-থাপ্পড়, বড় নির্দেশ CEO দপ্তরের
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৬
  • কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের অভিযোগ। গ্রামের মাঝে প্রার্থীকে ঘিরে মারধরের অভিযোগ উঠল বৃহস্পতিবার দুপুরে। সেই ঘটনায় ছবিতে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দিল CEO অফিস। কুমারগঞ্জ বিধানসভার চালুন গ্রামপঞ্চায়েতের ২৪ নম্বর বানিহারি বুথের সামনে এই ঘটনা ঘটেছে।

    বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের অভিযোগ, ওই চত্বরে তৃণমূল কর্মী-সমর্থকরা ভোটারদের প্রভাবিত করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাঁকে সেখান থেকে মারধর করে বের করে দেওয়া হয়।

    এ নিয়ে কমিশনে অভিযোগ দায়ের করে পুলিশ। অন্য দিকে বিজেপি প্রার্থী জানান, কমিশনের কাছে জেলা পুলিশ সুপারের বিরুদ্ধেও অভিযোগ জানাতে চলেছেন তিনি।

    বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘আমরা খবর, ভিজ্যুয়াল দুই-ই পেয়েছি। আমি এ টুকু শুধু বলব বিজেপির সরকার তৈরি হচ্ছে। যারা মেরেছে, তাদের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে ভিডিয়োতে। পুলিশ তাদের কী করবে জানি না। তবে আমি পার্সোনালি দেখব ওরা কত মস্তানি করতে পারে।’

  • Link to this news (এই সময়)