নন্দীগ্রামে বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল বচসা
আজকাল | ২৩ এপ্রিল ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: নন্দীগ্রামের নয়নান বুথে বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল বচসা, ধস্তাধস্তি উত্তেজনা। বুথের ২০০ মিটারের মধ্যে এমন ঘটনা চলতে থাকে। নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়ায় কেন্দ্র বাহিনী পৌছালেও বাহিনীর সামনে চলে উত্তেজনা ধস্তাধস্তি। বিজেপি নেতা আব্বাস বেগ ও তার অনুগামীদের সঙ্গে তৃণমূলের কর্মীদের গন্ডগোল বাঁধে। এই আব্বাসকে ভোট দিলে তার পরিণাম খারাপ হবে বলেও রাতের অন্ধকারে আব্বাসের বাড়িতে ভোটের আগে বোমা মেরে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই আব্বাস ও তার অনুগামীরা ভোট দিতে গেলে উত্তেজনা শুরু হয়।
১৬ জেলার, ১৫২ বিধানসভায় ভোট চলছে বৃহস্পতিবার। হিসেবের নিরিখে, মোট বিধানসভার অর্ধেকের বেশি কেন্দ্রে ভোটগ্রহণ এদিন। প্রথম পর্যায়ের ভোটেই এদিন ভাগ্য নির্ধারণ হয়ে যাবে, নন্দীগ্রামের প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী, মৌসম বেনজির নূর, দিলীপ ঘোষ-সহ একগুচ্ছ হেভিওয়েট নেতার। ভাগ্য নির্ধারণ শুরু প্রায় দেড় হাজার প্রার্থীর।