• এবার হাবড়া পর্যন্ত চলবে মেট্রো! নির্বাচনী জনসভায় অমিত শাহের প্রতিশ্রুতি ঘিরে বিতর্ক
    প্রতিদিন | ২৩ এপ্রিল ২০২৬
  • হাবড়া ও অশোকনগরে মেট্রো চলবে! বুধবার হাবড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রতিশ্রুতি দিয়েছেন। তারপরই শহরজুড়ে জোর জল্পনা। তাহলে কী যানজট মুক্ত হতে চলেছে উত্তর ২৪ পরগনার এই শহর? সত্যি চলবে মেট্রো ? নাকি আরও একটি নির্বাচনী ‘জুমলা’র কথা বলেছেন অমিত শাহ? যা নিয়ে জোর জল্পনা হাবড়া জুড়ে।

    বুধবার হাবড়ার বাণীপুর চৌমাথা সংলগ্ন আম্বেদকর মাঠ সভা করেন অমিত শাহ (Amit Shah)। সেখানে দলীয় প্রার্থী দেবদাস মণ্ডল ও অশোকনগরের প্রার্থী সুময় হীরার সমর্থনে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় এসে বলেন, হাবড়া ও অশোকনগরে মেট্রো চালু করতে পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, এই দুই শহরে যানজট বড় সমস্যা। ব্যবসায়ী কেন্দ্র হিসাবে হাবড়ার অনেক গুরুত্ব রয়েছে। পিছিয়ে নেই অশোকনগরও। রাষ্ট্রমন্ত্রী দাবি করেন, মেট্রো চালু হলে হাবড়ার পরিবহণ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে মুক্তি মিলবে।

    হাবড়ার বাণীপুরে এক বাসিন্দা বলেন,”আমাদের এখানে বড় চালের বাজার, সুতির বস্ত্রের হাট রয়েছে। প্রচুর মানুষ শহরে আসেন। তীব্র যানজট তৈরি হয়। সমস্যায় পড়তে হয়। সেক্ষেত্রে মেট্রো চললে অনেক সমস্যার সমাধান হবে।”

    দেশের প্রথম মেট্রো চলে কলকাতায়। তারপর এত বছরে জমি জট ও অন্যান্য সমস্যার জেরে খুব বেশি দূর মেট্রো সম্প্রসারণ করা যায়নি। বারাসত ও বারাকপুর পর্যন্ত প্রস্তাবিত রুটে এখনও পর্যন্ত কোনও কাজই শুরু হয়নি। সেখানে হাবড়া পর্যন্ত মেট্রো অনেকটা দিবাস্বপ্ন বলে মনে করছেন অনেকে।
  • Link to this news (প্রতিদিন)