• অগ্নিমিত্রার গাড়িতে ভাঙচুরের অভিযোগ, ‘এ ভাবে রোখা যাবে না’, হুঁশিয়ারি বিজেপি নেত্রীর
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৬
  • বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে ভাঙচুরের অভিযোগ। বৃহস্পতিবার প্রথম দফার ভোটে আসানসোলের রহমতনগর এলাকায় তাঁর গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। অগ্নিমিত্রার দাবি, ‘যাঁরা চান না আমি এখানে আসি, তাঁরাই এই হামলা করেছেন। আমার গাড়ির কাচ ভেঙে কোনও লাভ হবে না।’ বৃহস্পতিবারের এই ঘটনায় হীরাপুর থানায় মৌখিক অভিযোগ জানান অগ্নিমিত্রা।

    আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এ দিন সকাল থেকেই এলাকায় ঘুরে বেরিয়েছেন অগ্নিমিত্রা। দফায় দফায় বিবাদেও জড়ান তিনি। আসানসোলের ধামরাইয়ে অগ্নিমিত্রার সঙ্গে বেশি গাড়ি থাকা নিয়ে বচসা বাধে।

    অগ্নিমিত্রার দাবি, ভয় পেয়ে তৃণমূল এগুলি করছে। মানুষ পরিবর্তন চায়, মানুষ পরিষেবা চায়। মানুষ ধর্মের রাজনীতি চায় না। অগ্নিমিত্রার কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চাইছেন না। তিনি শুধু ধর্মের রাজনীতি করে গিয়েছেন। আমাদের মন্দির-মসজিদ লাগবে না। আমাদের চাকরি চাই।’ যদিও তৃণমূলের দাবি, বিজেপি ভোটের বাজারে এই সব বলে হাওয়া গরম রাখার চেষ্টা করছে।

  • Link to this news (এই সময়)