• বুথ স্থানান্তরিত, ক্ষোভে ভোটদানে বিরত দুই আদিবাসী গ্রাম
    বর্তমান | ২৪ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, রঘুনাথপুর: ভোটারদের অজান্তেই বুথ স্থানান্তরিত করা হয়েছে। যেখানে বুথ করা হয়েছে সেখানে গিয়ে ভোট দেওয়া সম্ভব নয়। তাই পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার সাঁতুড়ি ব্লকের কাপাসডাঙ্গা এবং উপরডি দুই আদিবাসী গ্রাম ভোটদানে বিরত রয়েছে। জানা গিয়েছে, উপরডি সাঁওতাল বস্তি, মুসলিম বস্তি এবং কাপাসডাঙ্গা গ্রামকে নিয়ে ১১৪ নম্বর বুথটি গঠিত। আগে তাঁরা পাশের গ্রাম শুনুড়ি বিদ্যালয়ে ভোট দিত।

    কিন্তু এবার হঠাৎ প্রশাসনের তরফ থেকে জানানো হয় তাঁদের বুথ পরিবর্তন করা হয়েছে। উপরডি উর্দু প্রাথমিক বিদ্যালয়ে বুথ করা হয়েছে। আর তাতেই দুই আদিবাসী গ্রাম ক্ষোভ ফেটে পড়েছে। দুই সাঁওতাল গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বিষয়টিতে প্রশাসনের তরফ থেকে কোনরকম আলোচনাই করা হয়নি। হঠাৎই বুথ পরিবর্তন করে দেওয়া হয়েছে। যেখানে বুথ করা হয়েছে সেখানে ভোট দিতে যাওয়া সম্ভব নয়। তাই সকলে ভোটদানে বিরত রয়েছেন। প্রশাসন গ্রামবাসীদেরকে বোঝানোর চেষ্টা করলেও তাঁরা নিজেদের দাবিতে অনড় রয়েছেন।
  • Link to this news (বর্তমান)