• ভোটার তালিকা থেকে নাম বাদ! প্রতিবাদে কালো ব্যাজ পরে বিক্ষোভ
    বর্তমান | ২৪ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, বহরমপুর: ভোটার তালিকা থেকে নাম বাদের অভিযোগ। ঘটনার প্রতিবাদে সরব হলেন সূতির জগতাই ১ এলাকার বাসিন্দারা। তাঁরা বুকে কালো ব্যাজ লাগিয়ে প্রতিবাদ জানান। ভোটার তালিকায় নাম ওঠেনি সূতি বিধানসভার জগতাই ১ অঞ্চলের ১১১ এবং ১১২ নম্বর বুথের বহু সাধারণ মানুষের।

    ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এদিন বুকে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানান। গণতন্ত্রের এই মহাযুদ্ধে শামিল হতে না পেরে আজকের দিনটিকে ব্ল্যাক ডে অর্থাৎ কালো দিন হিসেবে পালন করছেন বলেও জানিয়েছেন তাঁরা।
  • Link to this news (বর্তমান)