উত্তপ্ত নন্দীগ্রাম, তৃণমূলের অঞ্চল সভাপতিকে বেধড়ক মারধর, অভিযুক্ত বিজেপি
বর্তমান | ২৪ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি নন্দীগ্রাম: ভোটের শেষ মুহূর্তে উত্তপ্ত নন্দীগ্রাম। তৃণমূলের অঞ্চল সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অঞ্চল সভাপতিকে পুলিশের সাহায্যে নিয়ে যাওয়া হল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের জেলেমারার ৩৭ নং বুথের ভেকুটিয়া ১ অঞ্চলে। সেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি রাখহরি ঘড়াকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
রাখহরি ঘড়ার অভিযোগ, তিনি যখন ভোট দিতে আসছিলেন তখন বেশ কয়েকজন বিজেপি কর্মী তাঁকে ঘিরে ধরে। এরপর প্রচণ্ড মারধর করা হয়। বর্তমানে তাঁকে চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনায় পুরো অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, রাখহরিই না কী সন্ত্রাসের উদ্দেশ্যে বাড়ি থেকে লাঠি হাতে বেরিয়েছিলেন। সাধারণ মানুষ তা রুখে দিয়েছে।