কর্মীদের নিয়ে একসঙ্গে লাঞ্চ প্রিসাইডিং অফিসারের, করা হল সাসপেন্ড, তদন্তের নির্দেশ দিলেন বিশেষ পর্যবেক্ষক
বর্তমান | ২৪ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, পিংলা: পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার ৯ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার সহ সমস্ত নির্বাচন কর্মী একসঙ্গে লাঞ্চ করতে বুথ ছেড়ে বেরিয়ে যান বলে অভিযোগ। এমনকী বুথ থেকে নিরাপত্তা কর্মীরা তাঁদেরকে ফোন করলে বলা হয় আমরা বাইরে আছি, পরে আসছি। সেক্টর অফিসারও বাইরে ছিলেন বলে খবর। এই খবর পাওয়া মাত্র পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিককে গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়। ওই বুথের প্রিজাইডিং অফিসার-সহ সমস্ত নির্বাচন কর্মীদের সাসপেন্ড করা হয়। এরপর রিজার্ভ পোলিং পার্টি থেকে কাজ চালানোর নির্দেশ দেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।
অন্যদিকে, বীরভূমের নানুর বিধানসভার ১১৯ নম্বর বুথে এক্সিট গেট দিয়ে একজন ব্যক্তি বুথের মধ্যে ঢুকে এক মহিলাকে ভোটদানে বাধা দেন বলে অভিযোগ। এমনকী ওই মহিলাকে বলা হয় তাঁর ভোট হয়ে গিয়েছে। পরে ওই ব্যক্তিটি মহিলার ভোট দিয়ে বুথ থেকে বের হয়ে যান। এই খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিককে ফোন করে ওই ব্যক্তিকে চিহ্নিত করার পাশাপাশি গ্রেপ্তারের নির্দেশ দেন বিশেষ পর্যবেক্ষক।