• '২৫০ আসন পাবে তৃণমূল', ভবিষ্যৎবাণী ইউসুফ পাঠানের
    আজকাল | ২৪ এপ্রিল ২০২৬
  • মিল্টন সেন: ব্যাট হাতে ২২ গজে প্রচুর ঝড় তুলেছেন। এবার বাংলায় এসে জোড়া-ফুল প্রার্থীদের সমর্থনে চার-ছয় মারছেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। গত কয়েকদিনে কলকাতা ও সংলগ্ন বিধানসভা কেবন্দ্রগুলিতে দলীয় প্রার্থীদের সমর্থনে ব়্যালি করেছেন পাঠান। বৃহস্পতিবার তাঁর গন্তব্য ছিল হুগলির চুঁচুড়া ও পাণ্ডুয়া। প্রচারের সময়ে বড় ভবিষ্যৎবাণী করেন ইউসুফ পাঠান। বললেন, "এই বিধানসভা ভোটে ২৫০ আসনের বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস।"

    এ দিন চুঁচুড়া বিধানসভার অন্তর্গত ব্যান্ডেল কাজিডাঙ্গা থেকে প্রায় চার কিলোমিটার রাস্তা রোড-শো করে লিচুবাগান পর্যন্ত আসেন সাংসদ ইউসুফ। বিকেলে হুগলির পান্ডুয়ায় তৃণমূল প্রার্থী সমীর চক্রহবর্তীর সমর্থনে প্রচার করেন প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার ও বহরমপুরের তৃণমূল সাংসদ। হুড খোলা গাড়িতে করে পান্ডুয়া কল বাজার থেকে মেলাতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা রোড-শো করেন তিনি। 

    বাংলায় তৃণমূল কংগ্রেস কত আসনে জিতবে এই প্রশ্নের উত্তরে সাংসদ বলেন, "তৃণমূল এখানে অনেক আসনেই জিতবে। ২৫০-র বেশি আসন পেয়ে বাংলায় ফের ক্ষমতায় আসবে তৃণমূল। চতুর্থবার ফের বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি।" 

    ইউসুফ বাংলার সম্প্রীতির দিকটিও তুলে ধরেন নিজের বক্তব্যে। বলেন, "বাংলায় সব সময় সুষ্ঠু নির্বাচন হয়। বাংলার মানুষ সব সময় শান্তি চায়, একে অপরকে ভালবাসে।"
  • Link to this news (আজকাল)