• বাংলায় ভোটদানে রেকর্ড, ভোট পড়ল ৯২.৩৫ শতাংশ
    আজকাল | ২৪ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: প্রথম দফায় রেকর্ড হারে ভোট পড়ল বাংলায়। সন্ধে ৬টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ১৫২ বিধানসভা আসনে ভোটদানের হার ৯২.৩৫ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে কোচবিহারে। এই জেলায় ভোট দানের হার ৯৫.২২ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে কালিম্পংয়ে। এই জেলায় ভোট পড়েছে ৮২.৯৯ শতাংশ। ১৬ জেলার মধ্যে ১৩ জেলাতেই ভোট দানের হার ৯০ শতাংশের বেশি।

    একনজরে কোন জেলায় কত শতাংশ ভোট পড়েছে?

    আলিপুরদুয়ার - ৯১.৪২ শতাংশবাঁকুড়া- ৯১.৭৬ শতাংশবীরভূম- ৯৪.১৯ শতাংশকোচবিহার- ৯৫.১৭ শতাংশদঃ দিনাজপুর- ৯৫.২২ শতাংশদার্জিলিং- ৮৮.৪৮ শতাংশজলপাইগুড়ি- ৯৪.০৯ শতাংশঝাড়গ্রাম- ৯২.০৪ শতাংশকালিম্পং- ৮২.৯৯ শতাংশমালদহ-৯৩.৪১ শতাংশমুর্শিদাবাদ- ৯৩.৩২ শতাংশপঃ বর্ধমান- ৮৯.৮২ শতাংশপঃ মেদিনীপুর- ৯১.৯৭ শতাংশপূ মেদিনীপুর- ৯০.৬৪ শতাংশপুরুলিয়া- ৯০.২৮ শতাংশউ দিনাজপুর- ৯৩.৩৩ শতাংশ

    যেসব বিধানসভায় রেকর্ড ভোট পড়েছে (সন্ধে ৬টা পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী)- 

    ভগবানগোলা ৯৬.৩২ শতাংশ।কোচবিহার উত্তর ৯৪.৩৪ শতাংশডোমকল ৯৪.৬৮ শতাংশফারাক্কা ৯৫.৭১ শতাংশগঙ্গারামপুর ৯৪.৯৭ শতাংশগড়বেটা ৯৪.৩০ শতাংশহাসন ৯৪.০৫ শতাংশইটাহার ৯৪.০৬ শতাংশজঙ্গিপুর ৯৪.৮২ শতাংশখড়গপুর ৯৪.৫৩ শতাংশলালগোলা ৯৫.৯৫ শতাংশমাথাভাঙ্গা ৯৪.৮০ শতাংশময়নাগুড়ি ৯৫.১৬ শতাংশরঘুনাথগঞ্জ ৯৬.৩৫ শতাংশসিতাই ৯৫.৫৪ শতাংশসুতি ৯৫.৬২ শতাংশ

    এবারের বিধানসবা ভোটে রাজ্যে মোট বুথের সংখ্যা ৪৪ হাজার ৩৭৬টি। প্রত্যেক বুথেই ভোটগ্রহণের সময় ওয়েব কাস্টিং চলে। প্রতি বুথে গড়ে ৮১৩ জন করে ভোটার রয়েছেন। ১৫২টি কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১,৪৭৮। এই পর্যায়ে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী করেছিল নির্বাচন কমিশন।
  • Link to this news (আজকাল)