• 'প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে আরও কড়াভাবে ব্যবহার,' CEO মনোজকে নির্দেশ জ্ঞানেশ কুমারের
    আজ তক | ২৪ এপ্রিল ২০২৬
  • বাংলার ভোটে বিক্ষিপ্ত অশান্তির খবর শুনে CEO মনোজ আগরওয়ালকে ফোন করলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। 

    প্রথম দফা ভোটের দিন যে যে এলাকায় বিক্ষিপ্ত অশন্তির খবর পাওয়া গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই খবর পৌঁছনোর পরেও সময় লেগে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ঘটনাস্থলে পৌঁছতে। এইরকম মিস কমিউনিকেশনের বেশ কিছু খবর এসেছে কমিশনের কাছে। তারপরই নির্বাচন কমিশনের কড়া নির্দেশ পৌঁছে গিয়েছে জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে। 

    ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ফোন করে সমস্ত রিপোর্ট নেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমারের থেকে। আরও ভালো করে ভোট করাতে হবে বলে পরামর্শ দিয়েছেন তিনি। সেই জন্যই কড়া হাতে নিয়ন্ত্রণ করতে কমিশনের নির্দেশ।

    এদিন নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ইচ্ছাকৃত ভাবে খবর খাইয়ে দেওয়া হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা হতে পারে। কমিশনের অফিস থেকে যারা নির্বাচন পরিচালনা করেন, তাঁরা বলছেন ৪টে থেকে নাকি গন্ডোগোল হতে পারে। ছাপ্পা দিয়ে, EVM মেশিন দখল করার প্ল্যান করেছে নাকি?'

     
  • Link to this news (আজ তক)