• বেঙ্গালুরুতে সদ্যোজাতকে খুন কিশোরীর
    বর্তমান | ২৪ এপ্রিল ২০২৬
  • বেঙ্গালুরু: কারখানার শৌচাগারে সন্তান প্রসবের পর সেখানেই সদ্যেজাতর গলা কেটে খুন করল কিশোরী। বেঙ্গালুরুর ফক্সকনের একটি কারখানায় এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রেণুকা নামের ওই কিশোরীকে (১৯) হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

    পুলিশ সূত্রে খবর, দেবানাহাল্লির কারখানায় শৌচাগারে সন্তানের জন্ম দেয় রেণুকা। তারপর সদ্যোজাতর গলা কেটে একটি ব্যাগে ভরে দেহ সেখানেই রেখে যায়। পরে অন্য এক কর্মী দেহটি দেখতে পান। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রেণুকাকে চিহ্নিত করে। তদন্তকারীদের অনুমান, অবিবাহিত ওই তরুণী লোকলজ্জার ভয়েই এই কাণ্ড ঘটিয়েছে।  পুলিশ জানিয়েছে, প্রাথমিক পরিচর্যার পর ওই কিশোরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)