• এবার বাংলামুখী ট্রেনে ঝালমুড়ি খাওয়ানোর উদ্যোগ বিজেপির
    বর্তমান | ২৪ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে সাধারণ ভোটারদের প্রভাবিত করার ‘ছক’ কষছে বিজেপি! বাংলামুখী বিভিন্ন সাধারণ মেল, এক্সপ্রেস ট্রেনে ঢালাও ঝালমুড়ি সরবরাহের উদ্যোগ নিচ্ছে দলের একাধিক রাজ্য ইউনিট। বিজেপির শীর্ষ সূত্রে জানানো হয়েছে, সাধারণ রেল যাত্রীদের মধ্যে আলাদাভাবে কোনো নির্বাচনি প্রচার করা হবে না। কিন্তু ঝালমুড়ি খাওয়ানোর বন্দোবস্ত করে আদতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাই মনে করিয়ে দেওয়া হবে। রেলমন্ত্রক সূত্রে বলা হয়েছে, সাধারণ মেল, এক্সপ্রেস ট্রেনে কিনেই খাবার 

    খেতে হয় রেল যাত্রীদের। রাজধানী, দুরন্ত, শতাব্দী, বন্দে ভারত এক্সপ্রেসের মতো দূরপাল্লার অন্যান্য সাধারণ ট্রেনে কেটারিং পরিষেবার সুযোগ নেই। ফলে সাধারণ মেল, এক্সপ্রেস ট্রেনে কোনো বিশেষ উদ্যোগে যদি যাত্রীদের ঝালমুড়ি খাওয়ানো হয়, বা যাত্রীরা তা কিনে খান, তাহলে রেল আইনগতভাবে কোনো ব্যবস্থা নিতে পারে না। যদিও ঘটনা হল, বাইরে থেকে খাবার কিনে খেতে হলেও সাধারণ মেল, এক্সপ্রেস ট্রেনে তা বিক্রির অধিকার রয়েছে শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত হকারদেরই। সেক্ষেত্রে  অন্য কেউ রেল যাত্রীদের কোনো খাবার খাওয়াতে চাইলেও ব্যবস্থা নিতে পারে রেলমন্ত্রক। 
  • Link to this news (বর্তমান)