• হিঙ্গলগঞ্জের ওসি সাসপেন্ড
    বর্তমান | ২৪ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, হিঙ্গলগঞ্জে টাকা বিলি করতে গিয়ে ধরা পড়েন অসমের প্রাক্তন বিজেপি বিধায়ক কিশোর নাথ ও তরুণ মণ্ডল। প্রথমে তাঁদের আটক করা হলেও, এই দুই বিজেপি নেতাকে পরে ছেড়ে দেওয়া হয়। সেই অভিযোগেই ওসিকে সাসপেন্ড করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করে রিপোর্ট দিতে বলেছে নির্বাচন কমিশন। পাশাপাশি, হিঙ্গলগঞ্জ থানার নতুন ওসির জন্য রাজ্যের কাছে নামও চেয়ে পাঠানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)