• Breaking News Live: ‘ইরানে যাবেন না...’, ভারতীয়দের জন্য নয়া বার্তা বিদেশ মন্ত্রকের
    এই সময় | ২৪ এপ্রিল ২০২৬
  • ISF দলের দেগঙ্গা ২ অঞ্চলের সম্পাদক হাবিবুর রহমানের বাড়ির সদর দরজার মুখে শুক্রবার দু’টি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনাটি হাড়োয়া বিধানসভার অন্তর্গত দেগঙ্গা থানার অধিনস্ত গোবর্ধনপুর এলাকার। ঘটনাস্থলে পৌঁছছে পুলিশ। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ISF নেতার অভিযোগ, এক মাস আগেও তাঁর বাড়ির সদর দরজায় কেউ তাজা বোমা রেখে গিয়েছিল।

    শুক্রবার বারুইপুরের টংতলার মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগের রাতেই বিজেপির প্রচার গাড়িতে হামলা ও চালককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। লাঠি নিয়ে টোটো চালককে মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় টোটো, ছিঁড়ে দেওয়া হয় ফ্লেক্স ও ব্যানার।

    তেহরানে থাকা ভারতীয় দূতাবাস বিশেষ নির্দেশিকা জারি করে ভারতীয়দের ইরানে যেতে নিষেধ করেছে। সাম্প্রতিক যুদ্ধের পরিস্থিতি বিবেচনা করে আকাশপথ বা স্থল পথে ইরান যেতে নিষেধ করা হয়েছে।

    বিশেষ ভাবে সক্ষম এক ই-রিকশা চালকের বিরুদ্ধে লোহার ক্রাচ দিয়ে মেরে খুনের অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মুজফ্ফরনগর পুরসভার গেটের সামনে বুধবার সন্ধ্যায় বেআইনি ভাবে ই-রিকশা পার্কিং করে রেখেছিলেন তার চালক। পুরসভার ক্লার্ক চাঙ্কি ভরদ্বাজ (২২) চালককে গেটের সামনে থেকে ই-রিকশা সরাতে বলেন। তা নিয়েই বচসা হওয়ায় ওই চালক ক্রাচ দিয়ে পুরসভা কর্মীর মাথায় আঘাত করেন। তাতেই মৃত্যু বলে অভিযোগ।

    রাজস্থানের চুরু জেলায় SUV-র সঙ্গে ডাম্পারের সংঘর্ষে ঝলসে মৃত্যু তিন জনের। গুরুতর জখম পাঁচ জন। বৃহস্পতিবার রাতে হামিরওয়াস থানা এলাকায় পিলানি-সাদুলপুর রোডে দুর্ঘটনা ঘটে। থানার ওসি রাজসিং সুথার জানিয়েছেন, পিলানিতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আট জন। সেখান থেকে বোলেরো গাড়িতে চেপে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগে বোলেরো গাড়িতে আগুন ধরে যায়। সেই আগুনে ঝলসে তি্ন জন মারা যান। জখম হন পাঁচ জন।

  • Link to this news (এই সময়)