তিনি শুধু আম আদমি পার্টির সদস্য নন। রাজ্যসভায় দলের ডেপুটি লিডারও ছিলেন। কিন্তু আচমকাই পদ থেকে সরিয়ে দেওয়ার পরেই দূরত্ব বাড়তে শুরু করে। জল্পনাও শুরু হয় তখন থেকেই। অবশেষে শুক্রবার আম আদমি পার্টি থেকে ইস্তফা দিলেন রাঘব চাড্ডা। শুধু তাই নয়, দল ছেড়েই বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করেছেন তিনি। রাঘবের সঙ্গে রাজ্যসভায় আপের আরও দুই সাংসদ সন্দীপ পাঠক এবং অশোক মিত্তলও কেজরিওয়ালের হাত ছেড়েছেন বলে জানা গিয়েছে।
এ দিন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে আম আদমি পার্টি ছাড়ার ঘোষণা করেন রাঘব। তাঁর সঙ্গেই ছিলেন অশোক মিত্তল এবং সন্দীপ পাঠক। রাঘব বলেন, ‘রাজ্যসভায় আপের দুই তৃতীয়াংশ সদস্য নিয়ে আমরা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ আম আদমি পার্টি নিজের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে তোপ দেগেছেন তিনি। সোজাসুজি বলেছেন, ‘আমরা ঘাম-রক্ত ঝরিয়ে এই পার্টি গড়ে তুলেছি। জীবনের ১৫টা বছর উৎসর্গ করেছি। কিন্তু সেই দল, নীতি, আদর্শ এবং মূল্যবোধ থেকে বিচ্যুত হয়েছে।’
বিস্তারিত আসছে...