• মোদি‌‌জি এবার ভ্লগার হবেন?‌ প্রশ্ন তৃণমূল নেতার
    আজকাল | ২৪ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলায় নির্বাচনী প্রচারে এসে গঙ্গাবক্ষে সময় কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শুক্রবার সকালে প্রিন্সেপ ঘাট, আউট্রাম ঘাম ভ্রমণ করেন। প্রধানমন্ত্রী ক্যামেরা হাতে ছবি তুলেছেন। নৌকার মাঝিদের সঙ্গে কথাও বলেছেন। কথা বলেছেন প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও। জনগণের দিকে হাত তুলে নমস্কারও জানান মোদি।

    আর মোদির এইসব কাণ্ড দেখেই এক্স হ্যান্ডলে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা সুদীপ রাহা। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‌শ্রদ্ধেয় নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীত্ব থেকে অবসর নেওয়ার প্ল্যান করছেন? চাওয়ালা কি এবার ভ্লগার হতে চান? মণিপুরে গিয়ে একটু ফটোশ্যুট করবেন না? তাহলে বাংলার আইনশৃঙ্খলা বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের মণিপুরের চেয়ে ভাল বলছেন? নিশ্চিন্তে থাকুন। ঘুরুন। ৪ তারিখ রসগোল্লা না খেয়ে যাবেন না প্লিজ!’‌




    অর্থাৎ মোদির গঙ্গাবক্ষে ভ্রমণ ও ফটোশ্যুটকে কটাক্ষ করেছেন সুদীপ রাহা। এদিকে, শুক্রবারও বঙ্গে একাধিক জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বারুইপুরের পর পানিহাটিতেও রয়েছে জনসভা। 
  • Link to this news (আজকাল)