• শান্তিনিকেতনের হোমে নাবালিকাকে গণধর্ষণ!
    আজকাল | ২৪ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের আবহে শান্তিনিকেতনে হাড়হিম কাণ্ড৷ সেখানকার একটি হোমে নাবালিকাকে গণধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা। একটি ভিডিওতে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে নির্যাতিতা। 

    নির্যাতিতা জানিয়েছে, যারা এই জঘন্য কাজ করেছে তারা তার বাবার বয়সী। সে আরও জানিয়েছে, অভিযুক্তদের পায়ে ধরে ভিক্ষা চেয়েছিল সে৷ সে বলেছিল, "আমি আপনাদের মেয়ের মতো।" 

    বর্তমানে নাবালিকা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে৷ এখন তার একটাই দাবি- বিচার। সে চায় অভিযুক্তদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে আর কোনও মেয়ের সঙ্গে এমন নৃশংসতা করার সাহস কেউ না পায়।

    অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে উত্তাল শান্তিনিকেতন। মহিদাপুরের বাসিন্দারা শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভে শামিল হয়েছেন। ক্ষোভে ফেটে পড়েছে নাবালিকার পরিবার। 

    বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, যদি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি না দেওয়া হয়, তবে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে। নাবালিকা কি বিচার পাবে? উত্তরের অপেক্ষায় এখন সবাই।
  • Link to this news (আজকাল)