• বেঙ্গালুরুর আইফোন কারখানায় নৃশংস ঘটনা! শৌচাগারে প্রসব, তার পরে রক্তারক্তি কাণ্ড
    এই সময় | ২৪ এপ্রিল ২০২৬
  • কাজের ফাঁকেই কারখানার শৌচাগারে গোপনে সন্তান প্রসব। আর তারপর ধারালো অস্ত্র দিয়ে সদ্যোজাতর গলা কেটে প্লাস্টিকে মুড়ে ফেলে দিল খোদ জন্মদাত্রী! বেঙ্গালুরুর দেবনাহাল্লিতে অবস্থিত আইফোন প্রস্তুতকারক সংস্থা ফক্সকনের কারখানায় বৃহস্পতিবার এমনই এক হাড়হিম করা ঘটনার সাক্ষী হলেন কর্মীরা।

    স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কারখানার সাফাইকর্মীরা শৌচাগারে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর সদ্যোজাত শিশুটির রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে।

    পুলিশ ও কারখানার নিরাপত্তারক্ষীরা CCTV ফুটেজ ও ইন্টারনাল রেকর্ড খতিয়ে দেখে রেণুকা নামে ১৯ বছরের এক মহিলা কর্মীকে শনাক্ত করেন। জানা গিয়েছে, ওই তরুণী তাঁর গর্ভাবস্থার কথা সহকর্মী ও কর্তৃপক্ষের থেকে সম্পূর্ণ লুকিয়ে রেখেছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, শৌচাগারে সন্তান প্রসবের পরেই শিশুটিকে খুন করেন রেণুকা।

    বর্তমানে অভিযুক্ত তরুণীকে পুলিশি হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেবনাহাল্লি থানায় দায়ের হয়েছে মামলা। ফক্সকনের এই কারখানায় কর্মীদের প্রায় ৮০ শতাংশই মহিলা। এই মর্মান্তিক ঘটনা ম্যানুফ্যাকচারিং সেক্টরে প্রচণ্ড কাজের চাপের মধ্যে অল্পবয়সী মহিলা কর্মীদের মানসিক স্বাস্থ্য এবং সেই বিষয়ে কর্তৃপক্ষের নজরদারি নিয়ে ফের প্রশ্ন তুলে দিল।

  • Link to this news (এই সময়)