• নির্বাচনী প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন দেব, এখন কেমন আছেন তিনি?
    এই সময় | ২৪ এপ্রিল ২০২৬
  • প্রচণ্ড দাবদাহে প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ ও অভিনেতা দেব। শুক্রবার বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে চড়ে প্রচারস্থলে যাওয়ার সময়েই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখন অনেকটা সুস্থ আছেন তিনি। তবে শারীরিক দুর্বলতা কাটেনি। কিছুটা সুস্থ হওয়ার পরে ফের প্রচার শুরু করেছেন তিনি। রায়দিঘিতে প্রচারে গিয়েছেন তিনি।

    জানা গিয়েছে, এ দিন বেহালা ফ্লাইং ক্লাবে যাওয়ার পরেই হঠাৎ তাঁর মাথা ঘুরে যায়। ব্লাড প্রেসার অনেকটা কমে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তাঁকে ওআরএস খাওয়ানো হয়। এর পরেই কিছু সুস্থ বোধ করেন দেব।

    বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরেই তৃণমূলের কংগ্রেসের প্রচারে শুরু থেকে আছেন দেব। এক জেলা থেকে অন্য জেলায় নিয়মিত যাতায়ত করতে হচ্ছে। দেব-এর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, টানা প্রচার কর্মসূচি থাকার জন্যে প্রতিদিনের রুটিন, খাওয়া-দাওয়া, শরীরচর্চায় কিছুটা বিঘ্ন ঘটেছে। সেই কারণেই এ দিন সাময়িক অসুস্থ হয়ে পড়েন তিনি। বৃহস্পতিবারও সারাদিন প্রচার কর্মসূচি ছিল তাঁর। বৃহস্পতিবার বনগাঁ দক্ষিণ, বসিরহাট দক্ষিণ, বারাসাতের অশোকনগর, দেগঙ্গা ও বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে প্রচার ছিল দেব-এর। শুক্রবার রায়দিঘি, মথুরাপুর-সহ বেশ কিছু জায়গায় প্রচার রয়েছে তাঁর।

  • Link to this news (এই সময়)