• ইটাহারের এক ভোটকর্মী নিখোঁজ, থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৬
  • এক ভোটকর্মীর নিখোঁজের অভিযোগে চাঞ্চল্য ইটাহারে। অভিযোগ, ২২ এপ্রিল ইটাহারের উত্তর জামালপুর এলাকার বাসিন্দা সুফল মুর্মু (৪৭) ভোটের কাজে ইসলামপুর গিয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ে অন্য ভোটকর্মীরা বাড়ি ফিরে এলেও।

    সুফল মুর্মু শুক্রবার রাত পর্যন্ত বাড়ি ফেরেননি বলে পরিবারের অভিযোগ। তারপর থেকে তাঁর সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারেননি পরিবারের লোকজন। ওই ভোটকর্মীর স্ত্রী সাবিনা হাঁসদা এই বিষয়ে ইটাহার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।

    সাবিনা হাঁসদা বলেন, ‘আমার স্বামী দুর্লভপুর প্রাইমারি স্কুলের শিক্ষক। উনি ভোটের ডিউটিতে ইসলামপুর গিয়েছিলেন। সকলে চলে এলেও উনি এখনও বাড়ি ফেরেনি। ওঁর ফোনও সুইচড অফ। অনেক খোঁজাখুঁজি করেও আমরা না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি।’

    ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’

  • Link to this news (এই সময়)