• Breaking News Live: বীরবাহা হাঁসদার পাইলট কারের দুর্ঘটনা
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৬
  • পূর্ব বর্ধমানের, বর্ধমান শহরের জিটি রোড সংলগ্ন রুবি প্যালেস মার্কেটের দোতলায় মা অন্নপূর্ণা রাইস মিলের অফিসে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ইডি সূত্রে খবর, প্রায় দশজন আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই তল্লাশি চালানো হচ্ছে। অভিযানের সময় ডিজিটাল তথ্যপ্রমাণ খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। ল্যাপটপ-সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

    দুর্ঘটনার কবলে বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদার পাইলট কার। সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে মন্ত্রীর পাইলট কারে ধাক্কা কন্টেনারের। উলুবেড়িয়ার বীরশিবপুর ফ্লাইওভারে ঘটেছে ঘটনাটি। সুরক্ষিত আছেন বীরবাহা হাঁসদা বলে জানা গিয়েছে।

    ইজ়রায়েলের সঙ্গে আমেরিকার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে ‘অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছে হেজ়বোল্লা গোষ্ঠী। তিন সপ্তাহের জন্য এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঠিক একদিন পরেই গোষ্ঠীটি এমন মন্তব্য করল। দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেন। ইজ়রায়েল ও লেবাননের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পরে তিনি এই সিদ্ধান্ত জানান। তবে হেজ়বোল্লার দাবি, সীমান্তে সংঘর্ষ চলতে থাকায় এই ধরনের চুক্তির কোনও বাস্তব ভিত্তি নেই।

    উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের জঙ্গলে বিধ্বংসী দাবানল। আগুনের মোকাবিলায় নেমেছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তীর্থযাত্রার মরশুম শুরু হতেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

    সাতসকালে ফের সক্রিয় ইডি। শনিবার হাববার দুই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। দ্বিতীয় দফা ভোটের আগে ফের রাজ্যে ইডি-এর সক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন।

    গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজও চরম গরমের পূর্বাভাস। বজায় থাকবে অস্বস্তিও। পশ্চিমের জেলাগুলিতে লু ও তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তারও বেশি ছুঁতে পারে। কলকাতাতেও পারদ ৩৭ ডিগ্রি পেরোনোর সম্ভাবনা।

  • Link to this news (এই সময়)