সবচেয়ে বেশি নাম বাদ রাজ্যের এই ৪ বিধানসভায়, ভোটের হার ছাড়াল ৯৬%
আজ তক | ২৫ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটদানের হার ভেঙে দিয়েছে এ যাবৎকালের সমস্ত রেকর্ড। এর মধ্যে আলাদা করে জায়গা করে নিয়েছে মুর্শিদাবাদ। কেন এই জেলার ভোট এবার আলাদা? আসলে এসআইআরে মুর্শিদাবাদেই সবথেকে বেশি নাম বাদ পড়েছে। জেলার ৪ বিধানসভায় সর্বাধিক। প্রথম দফার পর দেখা যাচ্ছে, যেখানে বেশি নাম বাদ সেখানেই বেশি ভোটদানের হার!
এত ভোটদানের হারের পিছনে কারণ কী?
মুর্শিদাবাদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেল, এসআইআরের পর মানুষ ঝুঁকি নিতে চাইছেন না। তাই ভোটাধিকার প্রয়োগ করেছেন সকলেই।
ভোটদানের পিছনে রাজনীতির পাটিগণিত
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এসআইআরের প্রতিবাদেই মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন। অন্যদিকে, বিজেপি বলছে, এটা প্রতিষ্ঠানবিরোধিতার ভোট। ঘটনা হল, ২০১১ সালের 'পরিবর্তনের নির্বাচনে'ই রেকর্ড ভোট পড়েছিল।
নরেন্দ্র মোদী (নীচের ভিডিও ক্লিক করে দেখুন)
ভোটদানের হার পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে। আগেও আমরা দেখেছি, দেশের যেখানেই বেশি ভোট পড়েছে, সেখানে বিজেপি বিরাট জয় পেয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় (নীচের ভিডিও ক্লিক করে দেখুন)
'এত ভোটার কাটার পরেও এত ভোট কেন পড়েছে জানেন? আমি ভুল হতে পারি। কারণ মানুষ জানে, এই ভোটটা অধিকাররক্ষার লড়াই। কারণ এরপর এনআরসি করবে। আজ এত ভোট পড়েছে যে আমার মন যদি মানুষের ভাষা বোঝে, ইতিমধ্যেই আমরা জেতার জায়গায় এসে গিয়েছি'।