• মণিপুরে হিংসার বলি আরও ৩ জন
    বর্তমান | ২৫ এপ্রিল ২০২৬
  • বিশেষ সংবাদদাতা, ইম্ফল: ফের অগ্নিগর্ভ মণিপুর। উখরুল জেলায় শুক্রবার সকালে দুটি পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। মুল্লাম গ্রামের কাছে নিরাপত্তা বাহিনী সকাল সাড়ে এগারোটা নাগাদ দুটি গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে। নিহতদের নাম এল সিতলহোউ ও পি হাওলাই। অন্য এক ঘটনায় সিনাকেইথেই গ্রামের কাছে সশস্ত্র জঙ্গিদের অতর্কিত হামলায় কামজং জেলার চাট্রিক খুল্লেনের বাসিন্দা এইচ জামাং (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ টাংখুল নাগা অধ্যুষিত মুল্লাম গ্রামে সশস্ত্র জঙ্গিদের গোলাগুলি শুরু হয়। এমনকি জঙ্গিরা গ্রামের কিছু বাড়িতেও আগুন জ্বালিয়ে দেয়। 
  • Link to this news (বর্তমান)