• বালিতে পরিচারিকার হাতে চিকিৎসক খুন, বিবাহ বহির্ভূত সম্পর্কের জল্পনা
    বর্তমান | ২৫ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে হাওড়ার বালিতে চিকিৎসককে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল। ঘটনার পর আত্মসমর্পণ করে অভিযুক্ত। পুরো ঘটনায় উঠছে একের পর এক প্রশ্ন। হোমিওপ্যাথি চিকিৎসক রামকৃষ্ণ চালকি (৫৪)-কে তাঁর বাসভবনে কাটারি দিয়ে হত্যা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে বাড়ির পরিচারিকা তপতী ওরফে ফুলি। বৃহস্পতিবার বিকেলের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার হাওড়া আদালত অভিযুক্তকে তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে।

    জি টি রোড সংলগ্ন একটি আবাসনের ডুপ্লেক্স ফ্ল্যাটে ছেলেকে নিয়ে থাকতেন রামকৃষ্ণ। প্রায় দেড় বছর আগে গৃহস্থালির কাজের জন্য তপতীকে রাখা হয়। সেই সুযোগে রামকৃষ্ণবাবুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে এবং সম্পর্ক জটিল মোড় নেয়। ঘটনার দিন দুপুরে যখন তাঁর ছেলে উপরের তলায় ব্যস্ত, তখনই নীচে ঘটে যায় এই রক্তাক্ত কাণ্ড। খুনের পর অভিযুক্তের থানায় গিয়ে আত্মসমর্পণ করা যেমন চমকপ্রদ, তেমন উঠে আসছে সম্ভাব্য ব্ল্যাকমেলিং ও টাকা লেনদেনের অভিযোগ। পরিবারের দাবি, টাকা না দেওয়ায় এই খুন। যদিও স্থানীয়দের একাংশ এই খুনে পিছনে বিবাহ বহির্ভূত সম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন।
  • Link to this news (বর্তমান)