• কলকাতার স্থগিত পরীক্ষা শুরু ১১ মে
    বর্তমান | ২৫ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের জন্য স্থগিত হয়ে গিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের প্রথম সেমেস্টারের পরীক্ষাগুলি। তা শুরু হবে ১১ মে। চলবে ১৮ মে পর্যন্ত। শুক্রবারই এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল ১০ থেকে ২৩ এপ্রিলের মধ্যে। ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী বেশ কয়েকটি কলেজে থাকছে। ফলে অনেক কলেজ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি করেছিল। তাতে সাড়া দিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। ভোট এবং গণনার পরও যদি বাহিনী থেকে যায়, তাহলে বিকল্প ব্যবস্থা করতে হবে। সেই বিষয়টিও রয়েছে বিশ্ববিদ্যালয়ের ভাবনায়।
  • Link to this news (বর্তমান)