আজকাল ওয়েবডেস্ক: শনিবার সন্ধ্যায় উত্তপ্ত ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৭০ নম্বর ওয়ার্ডের চক্রবেড়িয়া এলাকা। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সভা চলাকালীন জোরে মাইক বাজিয়ে তা বানচাল করার চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যা নিয়ে মঞ্চে বলতে উঠে বিরক্তি প্রকাশ করেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। বক্তব্য থামিয়ে মঞ্চ ছাড়েন তিনি। এরপরই গোটা পরিস্থিতি জটিল হয়। স্থানীয় কাউন্সিলর অসীম বসুর নেতৃত্বে শাসক দলের কর্মীরা বিজেপির প্রচার মঞ্চের কাছে গিয়ে প্রতিবাদ জানায়। ফলে উত্তেজনা ছড়ায়। এরপর ভবানীপুর থানায় গিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের পক্ষ থেকে।
এম দিন ৭০ নম্বর ওয়ার্ডের চক্রবেড়িয়া এলাকার উত্তর স্বামী নারায়ন মন্দিরের কাছে তৃণমূলের প্রচারসভা ছি্ল। প্রধান বক্তা ছিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি। কাছেই অজন্তা ধাবান কাছে ছিল ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সভা।
অভিযোগ, মমতা ব্যানার্জি বক্ততা শুরু করতেই প্রচণ্ড জোরে মাইক বাজানো হয় বিজেপির সভা থেকে। এতেই অসন্তুষ্ট হন মুখ্যমন্ত্রী। গেরুয়া দলের কর্মীদের রাজনৈতিক সৌজন্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তখনও অবশ্য বিজেপির মঞ্চে শুভেন্দু অধিকারী এসে পৌঁছননি। পুলিশের ভূমিকারও সমালোচনা করেন মমতা। এরপরই বিরক্ত হয়ে তৃণমূল সুপ্রিমো মঞ্চ ছাড়েন।
মমতা বলেন, "আমি সব অফিশিয়াল পারমিশন নিয়েছি। তার পরেও এই মনোভাব? ওরা পশ্চিমবঙ্গকে দখল করতে জোর করে যা করছে, তা ঠিক নয়। ওরা যদি আমার কেন্দ্রে এটা করতে পারে…!” সভায় বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “কেন করবে এটা? ইলেকশনের কতগুলো রুলস আছে। যদি ওরা মিটিং করে, তবে তোমরা পাল্টা লাগিয়ে দাও। তখন পুলিশ এসে মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পার্শিয়ালিটি।”"
যা নিয়ে শোরগোল পড়ে যায়। ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজন্তা ধাবার কাছে বিজেপির সভামঞ্চের কাছে চলে যান। প্রতিবাদে মুখর হন তৃণমূল কর্মী, সমর্থকরা।
এতেই সাময়িক উত্তেজনা ছড়ায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অসীম বসু জানিয়েছেন, বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জির সবা বানচালের চেষ্টার অভিযোগে তৃণমূলের তরফে থানায় অভিযোগ দায়ের করা হবে।
এবার বিধানসভা ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। মুখ্যমন্ত্রীর কেন্দ্র, বিরুদ্ধে বিরোধী দলনেতা। হাইপ্রোফাইল লড়াই। প্রেস্টিজ ফাইট। আর সেখানেই ভোটের কয়েকদিন আগে তুলকালাম কাণ্ডে চাঞ্চল্য ছড়ানোয় আতঙ্কিত স্থানীয়রা।