আজকাল ওয়েবডেস্ক: আগামী বুধবার বাংলায় দ্বিতীয় দফার ভোট গ্রহণ। সেদিনই কলকাতার ১১ বিধানসভা কেন্দ্রেও ভোট। তার আগে কলকাতা পুলিশে বড় রদবদল। বেশ কিছু থানার ওসিদের রদবদল করা হল।
* কালীঘাট থানার ওসি হিসেবে আনা হল গৌতম দাসকে। অতিরিক্ত ওসির দায়িত্ব পেলেন উত্তম কুমার পাইক।
কেন এই বদলি? তা জানায়নি কমিশন। মনে করা হচ্ছে, ভোট-পরিস্থিতি সামাল দিতে আরও কড়া নজরদারি চালাচ্ছে ইলেকশন কমিশনের। ভোট প্রক্রিয়া চলাকালীন প্রশাসনিক মহলে একের পর এক আমলার বদলি ঘিরে বিতর্ক, চাপানউতোর চলছিলই। তার মধ্যেই কলকাতা পুলিশে আধিকারিক স্তরে রদবদল করল নির্বাচন কমিশন।
শুধু পুলিশেই নয়, নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যে আমলা স্তরেও একাধিক বদলি করছে কমিশন। ভোট ঘোষণার দিন মধ্যরাতেই মুক্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি-কে সরিয়ে দিয়েছিল কমিশন। তারপর রাজ্যের বেশ কয়েক জন আমলা এবং পুলিশ আধিকারিককে তাঁদের পদ থেকে অপসারিত করা হয়।