• রাজ্যের ৯ জায়গায় তল্লাশি ইডির
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গম পাচার মামলার তদন্তে ভোটের চারদিন আগে হাবড়া, কলকাতা সহ মোট ন’টি জায়গায় তল্লাশি চালাল ইডি। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে আর্থিক লেনদেনের একাধিক নথি। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বেশ কয়েকজন ব্যবসায়ীকে।

     ২০২০ সালে কোভিডের সময় ঘোজাডাঙা সীমান্তে ১৭১টি ট্রাক ধরা পড়ে। এই ট্রাকগুলিতে গম ভরতি ছিল। খাদ্যদপ্তর থেকে এই গম বিভিন্ন ফ্লাওয়ার মিলে পাঠানো হয়েছিল। তারপর সেই আটা রেশন দোকানে পৌঁছে যাওয়ার কথা ছিল। তার বদলে ওই গম পাচার হয়ে যাচ্ছিল বাংলাদেশে। শুল্কদপ্তর মামলা রুজু করে। পরে তদন্ত ভার নেয় ইডি। সেই মামলার তদন্তে হাবড়া ও কলকাতার বেশ কিছু ব্যবসায়ীর নাম উঠে আসে, যাঁরা এই গম পাচারের কারবারে যুক্ত। এর মাধ্যমে তাঁরা বিপুল টাকা রোজগারও করেছেন বলে অভিযোগ। তার ভিত্তিতে এই তল্লাশি বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)