• জগদ্দলে বিজেপি, তৃণমূলের সংঘর্ষ
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার দুপুরে জগদ্দলের মামুদপুরে বিজেপি কর্মীরা মহিলাদের দিয়ে মাতৃশক্তির ফর্ম পূরণ করছিলেন। অভিযোগ, তৃণমূলের কর্মীরা তাতে বাধা দেন। তৃণমূলের মহিলা কর্মী মামণি অধিকারী বলেন, মহিলাদের ধোঁকা দেওয়ার জন্য এই ফর্ম পূরণ করানো হচ্ছে। আমরা তার প্রতিবাদ জানিয়েছি। অভিযোগ, এই নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তাতে মামণি অধিকারী জখম হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’পক্ষই শিবদাসপুর থানায় অভিযোগ দায়ের করে। পুলিস তদন্ত করে দেখছে।  
  • Link to this news (বর্তমান)