• ‘না হলে ওরা বিক্রি করবে,’ মহারাষ্ট্রের প্রসঙ্গ তুলে ‘মেজরিটি’ প্রশ্নে আশঙ্কাপ্রকাশ! ভবানীপুরে স্ট্রিট কর্নার করলেন মমতা
    News18 বাংলা | ২৬ এপ্রিল ২০২৬
  • ভবানীপুর: শনিবার আবারও নিজের বিধানসভা কেন্দ্রে পায়ে হেঁটে জনসংযোগ সারলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন ভবানীপুর বিধানসভা ৭০ নম্বর ওয়ার্ডে জনসভাও করেন তিনি৷ জানান, এই ওয়ার্ডে দুটো স্ট্রিট কর্নার করবেন তিনি। সভামঞ্চ থেকে এদিনও প্রথম দফায় ১০০-রও বেশি আসন পাওয়ার দাবি করেন তৃণমূলনেত্রী৷ তবে তার পরেই আসে আবেদন৷

    এদিন ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ (প্রথম দফার) ১৫২টি সিট-এর আমরা ১০০+ ক্রস করে গেছি। আমাদের পুরো মেজরিটি থাকলে আমাদের সরকার করতে সুবিধা হবে। না হলে ওরা বিক্রি করবে। যেমন ভাবে মহারাষ্ট্রে করেছেন।’’

    এদিনও অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মন্তব্য করেন মমতা৷ বলেন, ‘‘ জঙ্গল মহলে তিন হাজার টাকা দেওয়ার জন্য ফর্ম দিয়ে গেছিল। আজ ভিডিও-তে দেখছি ওই ফর্ম গুলো জঙ্গলে পড়ে আছে। বাংলায় সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার চলবে। বাংলা শিল্পে ১ নম্বর। আমরা অনেক কাজ করি, আপনারা মিথ্যে বলেন।’’
    মমতা বলেন, ‘‘ এটা বিধানসভার নির্বাচন। ভবানীপুরে আমাকে তো বলব না, জোড়াফুলকে ভোট দিন। আমরাই সরকার গড়ব। দিল্লিতে যে নেতারা এসেছেন তাঁরা বলছেন জবরদস্তি অস্ত্র নিয়ে আসো, নাম কেটে দাও। ভোট দিতে দিও না। কেন? গণতন্ত্রে সবার ভোট দেওয়ার অধিকার আছে৷’’

    কেন্দ্রীয় বাহিনীপর প্রসঙ্গ তুলে মমতা বলেন, ‘‘এতো কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছ কেন? ছাপ্পা ভোট দেওয়ার জন্য?বাংলাকে বদনাম আপনারা শুধু করছেন। আপনারা বলছেন কলকাতা কে ঝুপড়ি বানিয়ে দিয়েছেন। তাহলে শ্রমিক দের দরকার নেই? এদের আপনারা ঝুপড়ি বাসী বলছেন? এটা ঠিক নয়। ’’
  • Link to this news (News18 বাংলা)