• Live: দিল্লি বিমানবন্দরে Swiss Air-এর বিমানের ইঞ্জিনে আগুন, আহত ৬
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৬
  • দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport) বড়সড় দুর্ঘটনা। Swiss Air-এর একটি বিমানের ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে যায়। এই ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। কী কারণে ইঞ্জিন বিকল হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    সোনা পাপ্পুর মামলায় ফের শহরে ইডির তল্লাশি অভিযান। কলকাতায় দুই ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

    চলতি বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের মাটি আঁকড়ে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার নদিয়ার তেহট্ট এবং রানাঘাটের আনুলিয়া স্টেডিয়ামে জনসভা করবেন তিনি। সন্ধ্যায় বারাসতে রোড-শো রয়েছে তাঁর

    বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের প্রচারে রবিবার ঠাকুরনগরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কেন্দ্রে মতুয়াদের উপস্থিতি উল্লেখযোগ্য। সেখানে থেকে তিনি উড়ে যাবেন হুগলির হরিপালে। সেখানে জনসভা করে তিনি আসবেন কলকাতায়। সেখানে বিকে পাল অ্যাভিনিউ থেকে খান্না মোড় পর্যন্ত রোড-শো করবেন মোদী।  

    খ্যাতনামা ফটোগ্রাফার ও চিত্রসাংবাদিক রঘু রাই (Raghu Rai) প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবারের তরফে সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই খবর জানানো হয়েছে।

    ভারতীয় ফটোগ্রাফি ও ফটোসাংবাদিকতার ‘জনক’ হিসেবে পরিচিত রঘু রাই এক বিশাল উত্তরাধিকার রেখে গেলেন। তাঁর তোলা অন্যতম আইকনিক ছবি— ভোপাল গ্যাস দুর্ঘটনার মর্মান্তিক পরিণতির ছবি, যেখানে আধখোলা চোখের এক শিশুর নিথর দেহ ধরা পড়েছিল। বিশ্বজুড়ে এই বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরেছিল।

  • Link to this news (এই সময়)