• ভোটবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব! কমলা সতর্কতা হাওয়া অফিসের, লাইনে দাঁড়িয়ে ভিজতে হবে না তো?
    প্রতিদিন | ২৬ এপ্রিল ২০২৬
  • দাবদাহের সঙ্গে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। আজ বিকেল বা সন্ধ্যা নাগাদ কালবৈশাখীর তাণ্ডব হতে পারে! প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম, বর্ধমান, বীরভূম ও উত্তর ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামিকাল সোমবারও কালবৈশাখীর সম্ভাবনা।

    হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতার বাতাসে জলীয় বাষ্প বেশি। সকাল থেকে দুপুর পর্যন্ত গরম ও অস্বস্তি থাকবে। পরিষ্কার আকাশে রোদের তেজ বাড়বে। রবিবার বিকেল নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে বজ্রপাত। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। কাল সোমবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা।

    কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আগামিকালও কালবৈশাখীর সম্ভাবনা। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। তীব্র দাবদাহের পর ঝড়বৃষ্টিতে পারদ কিছুটা কমবে। বুধবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

    উত্তরবঙ্গেও এপ্রিলের বাকি ক’টা দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পার্বত্য এলাকায় মঙ্গলবার পর্যন্ত কমলা সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। শুক্রবার পর্যন্ত সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা।  নিচের দিকে জেলা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ঝড়বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
  • Link to this news (প্রতিদিন)