• তীব্র তাপপ্রবাহে জ্বলছে দেশ, ১০টি উষ্ণতম শহর কোনগুলি জানেন?
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৬
  • দেশ জুড়ে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে তাপপ্রবাহ। ভারতের একাধিক শহরে ৪৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে ‘হিটওয়েভ অ্যালার্ট’ জারি করা হয়েছে।

    আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, উত্তর, মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ তীব্র গরমের কবলে। অনেক শহরেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। বিশেষ করে মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে আকোলা ও অমরাবতীতে তাপমাত্রা ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যা বিশ্বের অন্যতম উষ্ণতম স্থানের মধ্যে পড়েছে। এছাড়া পাঞ্জাবের ফরিদকোটে, হরিয়ানা ও আশপাশের এলাকাতেও তীব্র গরম অব্যাহত রয়েছে। গুজরাট, ওড়িশা, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বহু শহরেও তাপমাত্রা ৪২–৪৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।

    প্রতিবেদন অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি উষ্ণতম শহরের মধ্যে বিহার, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ ও ওডিশার একাধিক শহর রয়েছে।

    ভারতের উষ্ণতম শহরগুলি দেখে নিন:

    আকোলা, মহারাষ্ট্র: ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস

    অমরাবতী, মহারাষ্ট্র: ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস

    ওয়ার্ধা, মহারাষ্ট্র: ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াস

    ফরিদকোট, পাঞ্জাব: ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস

    রোহতক, হরিয়ানা: ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস

    ঝাড়সুগুদা, ওড়িশা: 44.6°C

    সুরেন্দ্রনগর, গুজরাট: 44.4°C

    আমেদাবাদ, গুজরাট: 43.8°C

    নাগপুর, মহারাষ্ট্র: 44.2°C

    ইন্দোর, মধ্যপ্রদেশ: 42.2°C

    বিশেষজ্ঞদের মতে, এই তাপপ্রবাহের পেছনে রয়েছে একাধিক কারণ—

    এই পরিস্থিতির ফলে সূর্যের তাপ সরাসরি ভূমিতে পড়ছে এবং তাপমাত্রা দ্রুত বাড়ছে।

    আবহাওয়া দপ্তরের পরামর্শ:

    আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। যদিও পরে কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে আপাতত দেশবাসীকে চরম গরমের জন্য প্রস্তুত থাকারই পরামর্শ দেওয়া হচ্ছে।

  • Link to this news (এই সময়)