• অসুস্থ ব্যক্তিকে বসতে দেওয়া হয়নি বাসে, বিশাল জরিমানা গুনতে হলো ট্রান্সপোর্ট কর্পোরেশনকে
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৬
  • অসুস্থ ব্যক্তিকে বসতে দেওয়া হয়নি সরকারি বাসে। বিষয়টি নিয়ে উপভোক্তা কমিশনে অভিযোগ জানানো হয়েছিল। ওই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা দিতে হলো কেরালার স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনকে।

    কেরালার মালাপ্পুরম জেলায় ঘটে ঘটনাটি। মহম্মদ জাইনুদ্দিন কোরমাথ নামে এক ব্যক্তি ত্রিশূর জেলার আম্বাল্লুর থেকে একটি KSRTC বাসে উঠেছিলেন। মালাপ্পুরমের কোলাপ্পুরম যাওয়ার উদ্দেশ্যে বসে উঠেছিলেন তিনি। বাসের তখন একটিও আসন ফাঁকা ছিল না। কিছুক্ষণ যাওয়ার পরে তিনি খুব অসুস্থবোধ করেন। একটি আসনের জন্য কন্ডাক্টরকে অনুরোধ করেন। কিন্তু তাঁর অনুরোধে কোনও গুরুত্ব দেওয়া হয়নি।

    উপভোক্তা কমিশন জানিয়েছে, ওই যাত্রীকে তাঁর গন্তব্যস্থলে নামিয়েও দেওয়া হয়নি। এর পরিবর্তে বাসটি সার্ভিস রোড ব্যবহার না করে সরাসরি জাতীয় মহাসড়ক ধরে এগিয়ে যায়। যার ফলে ওই যাত্রী অন্য একটি স্টপেজে নামতে বাধ্য হন। কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, এই ঘটনা ওই যাত্রীর জন্য আরও অধিক অসুবিধার সৃষ্টি করে।

    কমিশনের সভাপতি কে. মোহনদাসের নেতৃত্বে প্রীতি শিবরামন ও সি.ভি. মহম্মদ ইসমাইলকে সঙ্গে নিয়ে গঠিত মালাপ্পুরম জেলা উপভোক্তা কমিশন অভিযোগকারীর পক্ষে রায় প্রদান করেছে। কমিশন KSRTC-কে নির্দেশ দিয়েছে, ওই ব্যক্তিকে ৪৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ বাবদ ২৫,০০০ টাকা এবং আইনি খরচ বাবদ ৫,০০০ টাকা দিতে হবে। কমিশন আরও জানিয়েছে যে, অর্থ পরিশোধে বিলম্ব হলে তার উপরে বার্ষিক ৯ শতাংশ হারে সুদ প্রযোজ্য হবে।

  • Link to this news (এই সময়)