দ্বিতীয় দফার নির্বাচনে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছে কমিশন। এই দফায় ২২০০-২৩০০ কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে সবথেকে বেশি ‘স্পর্শকাতর’ বুথ চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, প্রতি ১০টি বুথের জন্য একটি কিউআরটি টিম থাকবে। যে কোনও সমস্যায় গুগল ম্যাপের সাহায্যে বুথে পৌঁছতে পারবে। সরু গলির জন্য মোটর সাইকেল নিয়ে এড়িয়া ডোমিনেশনের জন্য বলা হয়েছে। এই দফায় বুথ ছাড়াও বুথের বাইরে যে রাস্তা দিয়ে ভোটাররা যাবেন সেখানেও সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা হচ্ছে।
এ দিন বর্ধমানে নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মনোজ। রবিবার সকালে কলকাতার ধনধান্য স্টেডিয়ামে কলকাতা পুলিশ কমিশনার, ডিইও কলকাতা উত্তর, ডিইও কলকাতা দক্ষিণ, ডিইও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতার সকল পর্যবেক্ষক (সাধারণ, পুলিশ ও ব্যয়), জেলা ফোর্স সমন্বয়কারী, কোম্পানি কমান্ডার এবং কলকাতার সকল রিটার্নিং অফিসার (RO) এক প্রস্থ বৈঠক হয়।