• ‘অভিষেকের নখের যোগ্যও নও’, নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার
    আজ তক | ২৭ এপ্রিল ২০২৬
  • 'অভিষেকের তুই পায়ের যোগ্য নয়, নখের যোগ্য নয়… আগে ওকে লড়, তারপর আমাকে লড়বি', এমনই কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করলেও তাঁর নিশানায় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তা রাজনৈতিক মহলে স্পষ্ট। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডের জনসভায় এই মন্তব্য করেন মমতা।

    মমতা বলেন, 'আগে তো খেতে পেতিস না। একটি বিড়ি পেলে তিনবার টানতি। আর এখন কেন্দ্রকে দিয়ে খালি ইডি-সিবিআই করাচ্ছে।' তীব্র কটাক্ষ করে বলেন, 'আগে নিজের পরিবারের দিকে তাকা। সব কাউন্সিলরদের দেখে নেবে। তোমার ভাই-ও তো কাউন্সিলর। তাকে আগে দেখো। কত কামিয়েছ?'  

    মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'আমি নাম করতে ভালবাসি না। কিন্তু রোজ অভিষেককে গালাগালি দেওয়া হচ্ছে। আরে, অভিষেকের সঙ্গে লড়াই করতে পারো না, আবার আমার সঙ্গে লড়বে?'  

    এই ধারাবাহিক আক্রমণে একটি বিষয় স্পষ্ট। নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই আরও তীব্র হচ্ছে। একদিকে বিজেপির কড়া সমালোচনা, অন্যদিকে তৃণমূলের পাল্টা আক্রমণ; সব মিলিয়ে রাজ্যের ভোটমুখী পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে রাজনৈতিক বার্তা মমতা দিতে চাইছেন, তা এই বক্তব্যে স্পষ্ট। 
  • Link to this news (আজ তক)