• চলন্ত ট্রেনে আগুন, কোনক্রমে প্রাণ বাঁচল যাত্রীদের
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৬
  • হায়দরাবাদ, ২৬ এপ্রিল: হায়দরাবাদ থেকে চেন্নাই যাচ্ছিল চারমিনার এক্সপ্রেস। তেলেঙ্গানার যাদাদ্রি ভুবনগিরি জেলার আলের স্টেশনে ঢোকার আগে হঠাৎই ধোঁয়া দেখতে পান এস৫ কোচের যাত্রীরা। দেখতে দেখতে আগুন ধরে যায় কোচটিতে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। স্টেশনের কাছাকাছি থাকায় ট্রেনটির গতি কম ছিল। খবর পেয়েই  ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে নেওয়া হয়। যদিও ট্রেনের গতিবেগ কম থাকায় অনেক যাত্রী চলন্ত ট্রেন থেকে রেল লাইনেই নেমে যান। উদ্ধারকারী দলের তৎপরতায় এ ক্ষেত্রে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    রেল কর্মী ও দমকল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে চলন্ত ট্রেনের কোচে আগুন ধরে গেল খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা ব্রেক বাইন্ডিং এর কারণেই ট্রেনটির চাকা থেকে আগুন ধরে। স্টেশনে ঢোকার মুখে এই ঘটনা ঘটায় বড় কোন ক্ষতি হয়নি। কিন্তু মাঝপথে যদি আগুন লাগার ঘটনাটি ঘটতো তাহলে আরো বড় ক্ষতি হতে পারতো বলে মনে করছেন যাত্রীরা।
  • Link to this news (বর্তমান)