দ্বিতীয় দফার ভোটের আগে গুলিবিদ্ধ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। শনিবার রাতে ভাটপাড়ার এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, রবিবার মাঝরাতে বিজেপি প্রার্থী পবন কুমার সিংয়ের বাড়িতে হামলা করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। চলে গুলিও। সেই গুলিতেই যোগেশ শর্মা নামে এক সিআইএসএফ জওয়ান জখম হন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।
বিস্তারিত আসছে...