• জমিদখল: দুই ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোরপূর্বক জমি দখল মামলায় ইডি হেফাজতে থাকা রিয়েল এস্টেট ব্যবসায়ী জয় কামদারকে জেরার সূত্রে রবিবার আনন্দপুর ও নিউ আলিপুরে দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলল। এজেন্সির দাবি, তাঁদের সঙ্গে যৌথভাবে একাধিক প্রজেক্ট করছেন জয়। এই ব্যবসায়ীদের টাকা তাঁর কোম্পানিতে বিনিয়োগ করা রয়েছে। ওই রিয়েল এস্টেট ব্যবসায়ীর ফোনের চ্যাট থেকে এজেন্সির অফিসাররা জানতে পারেন, আনন্দপুর ও নিউ আলিপুরের দুই ব্যবসায়ীর সঙ্গে জমি নিয়ে কথা হচ্ছে। এমনকি আলোচনা চলছে টাকার লেনদেন নিয়েও। এজেন্সির দাবি, আনন্দপুর এলাকার ব্যবসায়ী জয়কে উলটোডাঙা এলাকায় একটি জমি পাইয়ে দিতে সাহায্য করেন। জমিদখলের জন্য প্রভাব খাটান ওই ব্যবসায়ী। এই কাজে পলাতক সোনা পাপ্পু ও তার দলবলকে কাজে লাগানো হয়। এমনকি, আনন্দপুরের ওই ব্যবসায়ী জয় কামদাদের সঙ্গে যৌথভাবে ওই প্রজেক্টটি শুরু করেন বলে ইডি জেনেছে। এই দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে লেনদেন সংক্রান্ত একাধিক নথি।
  • Link to this news (বর্তমান)