• ‘এক দেশ-এক কেওয়াইসি’, কবে থেকে চালু হবে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী
    আজকাল | ২৭ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতের আর্থিক বাজারকে আরও সহজ, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে বড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি সেবি-কে ‘একক ও ইউনিফাইড কেওয়াইসি’ চালুর জন্য নেতৃত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার সেবির ৩৮তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিভিন্ন আর্থিক খাতে ছড়িয়ে থাকা আলাদা আলাদা কেওয়াইসি প্রক্রিয়া সরল ও ডিজিটাল করা এখন সময়ের দাবি।

    অর্থমন্ত্রীর মতে, বর্তমানে ব্যাঙ্ক, মিউচুয়াল ফান্ড, ব্রোকারেজসহ নানা ক্ষেত্রে আলাদা কেওয়াইসি করতে হওয়ায় বিনিয়োগকারীদের অপ্রয়োজনীয় ঝামেলা পোহাতে হয়। তাই একটি সাধারণ, সুরক্ষিত এবং সাশ্রয়ী কেওয়াইসি কাঠামো তৈরি করা জরুরি, যা গোটা আর্থিক ব্যবস্থায় সমানভাবে প্রযোজ্য হবে। তিনি জানান, এই সংস্কার বহুদিন ধরেই আলোচিত হচ্ছে, কিন্তু বাস্তবায়ন এখনও বাকি।
  • Link to this news (আজকাল)