• রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার মেয়াদ বাড়ল ৬ মাস
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৬
  • Big Breaking: রাজ্য পুলিশের ডিজির মেয়াদ বাড়ল ৬ মাস। স্বরাষ্ট্র মন্ত্রকের আবেদনে সায় দিয়ে ক্যাবিনেট অ্যাপয়েন্টমেন্ট কমিটি পশ্চিমবঙ্গের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তার পদের মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির ঘোষণা করেছে।

    ১৯৯২ সালের ব্যাচের আইপিএস অফিসার সিদ্ধিনাথ গুপ্তা। মার্চের মাঝামাঝি তাঁকে রাজ্যের ডিজি পদে নিয়ে আসে নির্বাচন কমিশন। পীযূষ পাণ্ডেকে সরিয়ে রাজ্যের ডিজি ও আইজিপি করা হয় সিদ্ধিনাথ গুপ্তাকে। সেই সময়ে রাজ্যের পুলিশ ও প্রশাসন পদে একাধিক রদবদল করা হয়েছিল। রাজীব কুমার ডিজি পদ থেকে অবসরগ্রহণের পরে ভারপ্রাপ্ত ডিজি পদে এসেছিেলন পীযূষ পাণ্ডে। রাজ্যে নির্বাচনের আবহে তাঁকে সরিয়ে সিদ্ধিনাথ গুপ্তাকে ওই পদে বসায় নির্বাচন কমিশন। এ বার তাঁর মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করা হলো

    রাজ্য পুলিশের শীর্ষপদে দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলেছেন সিদ্ধিনাথ গুপ্তা। স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর ডিরেক্টর জেনারেল ছিলেন তিনি। ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

  • Link to this news (এই সময়)