• ৩৬ ঘণ্টায় দেড় হাজারের বেশি! 'গুন্ডা'দের গণহারে লকআপে ভরছে কমিশন, বাদ নেই TMC কাউন্সিলরও
    আজ তক | ২৭ এপ্রিল ২০২৬
  • দ্বিতীয় দফার ভোটের আগে সতর্ক নির্বাচন কমিশন। ভোটগ্রহণ প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ করতে আগেভাগেই পদক্ষেপ। অশান্তি পাকাতে পারেন এমন দেড় হাজারেরও বেশি জনকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন। 

    পুলিশ সূত্রে খবর, গত ৩৬ ঘণ্টায় ১৫৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যাটা হল ১০৯৫। যে জেলাগুলিতে ভোট আছে তার মধ্যে সব থেকে বেশি গ্রেফতার করা হয়েছে পূর্ব বর্ধমান থেকে। তারপরই তালিকায় আছে উত্তর ২৪ পরগনা। 

    পুলিশ সূত্রে খবর, যে জেলাগুলিতে অশান্তির সম্ভাবনা সব থেকে বেশি সেখান থেকে গ্রেফতারির সংখ্যাও বেশি। গ্রেফতারির তালিকায় সব থেকে পিছনে নদিয়া জেলা। সেই জেলা থেকে মাত্র ৩২ জনকে গ্রেফার করেছে পুলিশ। 

    একনজরে দেখে নেব, কোন জেলায় কত জন গ্রেফতার? 

    গ্রেফতার করা হয়েছে পূর্ব বর্ধমানের তৃণমূলের কাউন্সিলর নাড়ি ভগতকেও। 

    এদিকে অমিত শাহ, এই হিংসার ঘটনা নিয়ে জানান, তিনি খবর পেয়েছেন। বাংলায় এবার হিংসা কম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা চান তাই হচ্ছে। তবে অভিযুক্তদের শাস্তি হবে।  

     
  • Link to this news (আজ তক)