• ভোট দিতে এসে অস্বাভাবিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের, চাঞ্চল্য গয়েশপুরে
    দৈনিক স্টেটসম্যান | ২৭ এপ্রিল ২০২৬
  • জীবনে প্রথমবার ভোট দেওয়ার

    জন্য 

    রাজ্যে ফিরে এসেছিলেন পরিযায়ী শ্রমিক অনিকেত দে (২০)। কিন্তু ভোটের আগেই ঘটে গেল 

    এক 

    মর্মান্তিক ঘটনা। নদিয়ার গয়েশপুরে মামার বাড়িতে থাকা

    কালীন

     সোমবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়

    । 

    এই

      

    ঘটনাকে

    ঘিরে 

     এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে

    পড়েছে



    জানা গিয়েছে, অনিকেতের বাড়ি হুগলি জেলার মগরা এলাকায়। কর্মসূত্রে তিনি বেঙ্গালুরুতে থাকতেন। ভোট  দেওয়ার জন্য সম্প্রতি রাজ্যে ফিরে 

    তিনি 

    মামার বাড়িতে উঠেছিলেন। পরিবারসূত্রে জানা গিয়েছে

    রবিবার রাতে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পর বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বচসা হয়। এরপর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরদিন সকালে বাড়ির পিছনে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

    ঘটনার খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনিকেতের দেহ উদ্ধার করে কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা এলাকায়।

    পুলিশ সূত্রে খবর,

    মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশের তরফ থকে তদন্ত শুরু হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

    উল্লেখ্য,

    এর আগে পূর্বস্থলীতেও এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। পরিবারের দাবি ছিল

    তাঁকে খুন করা হয়েছে। পরপর এই দু’টি ঘটনায় স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ।

      
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)