আর একদিন পরেই ভোট। ভোটের বুথ স্লিপ এখনও হাতে এসে পৌঁছয়নি? নিজের বিএলও-র সঙ্গে যোগাযোগ করতে পারছেন না? নিজের পার্ট ও সিরিয়াল নম্বর মনে নেই? কী করবেন? উত্তর খুঁজল এই সময় অনলাইন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ফোনের মেসেজের মাধ্যমে এবং ECINET অ্যাপের মাধ্যমে খুঁজে পাবেন ভোটার লিস্টে কোথায় আপনার নাম রয়েছে। আপনার পোলিং বুথ, পার্ট নম্বর ও সিরিয়াল নম্বরও পাওয়া যাবে ওখান থেকেই।
আরও একটি বড় প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে?
নির্বাচন কমিশনের তরফে ভোটার স্লিপ না পেলে কি ভোট দেওয়া যাবে?
ভোট দেওয়ার জন্য ভোটার স্লিপ পাওয়া বাধ্যতামূলক কি না, এ বিষয়ে অ্যাডিশনাল চিফ ইলেক্টোরাল অফিসার অরিন্দম নিয়োগী এই সময়-কে জানিয়েছেন, এটি বাধ্যতামূলক নয়। জেলা প্রশাসনের কর্তারাও মানছেন, এই স্লিপ না থাকলে ভোট দেওয়া যাবে না, এমন কোনও ব্যাপার নেই।