• দ্বিতীয় দফা ভোটের আগে পুলিশে বড় রদবদল
    আজকাল | ২৮ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ দ্বিতীয় দফা ভোটের আগে রাজ্য পুলিশে বড় রদবদল। আইনশৃঙ্খলা রক্ষার জন্য ২৬ জন পুলিশ আধিকারিককে বিভিন্ন জেলায় বিশেষ দায়িত্বে মোতায়েন করল রাজ্য পুলিশ।

    যেমন সিদ্ধার্থ দোরজি ও রবিরাজ অবস্থিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। এছাড়া গায়কোয়াড় নিলেশ শ্রীকান্ত ও সৌম্যজিৎ রায়কে (ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। এর বাইরে প্রবীণ প্রকাশ হাওড়া পুলিশ কমিশনারেট, উত্তম ঘোষ কৃষ্ণনগর পুলিশ জেলা, অনিমেষ রায় বারাসত পুলিশ জেলা, ধীরাজ ঠাকুর (বারাসত পুলিশ জেলা)‌, অতীশ বিশ্বাস (‌বসিরহাট পুলিশ জেলা)‌, কুণাল মুখোপাধ্যায় (‌বসিরহাট পুলিশ জেলা)‌, রজত ঘোষ (‌বারুইপুর পুলিশ জেলা)‌, সমীর অধিকারী (‌বারুইপুর পুলিশ জেলা)‌, রাহুল মিশ্র (‌পূর্ব বর্ধমান জেলা)‌, অসীষ পাল (‌চন্দননগর পুলিশ কমিশনারেট)‌, জে মার্সি (‌চন্দননগর পুলিশ কমিশনারেট)‌।

    এছাড়াও খান্দাবালে উমেশ গণপত (‌চন্দননগর পুলিশ কমিশনারেট)‌, নিখিল আগরওয়াল(‌ হাওড়া রুরাল)‌, সৈকত সরওয়ারকার (‌হাওড়া রুরাল)‌, রসপ্রীত সিং (‌হুগলি রুরাল)‌, আজহারউদ্দিন খান (‌হুগলি রুরাল)‌, শুভাঙ্ক মুখোপাধ্যায় (‌রানাঘাট পুলিশ জেলা)‌, সামির আহমেদ (‌রানাঘাট পুলিশ জেলা)‌, জর্জ অ্যালেন জন (‌ডায়মন্ড হারবার পুলিশ জেলা)‌। আকাশদীপ গেহলট (‌ডায়মন্ড হারবার পুলিশ জেলা)‌, আনন্দ মণ্ডল (সুন্দরবন পুলিশ জেলা)‌, শুভেন্দু মণ্ডল (‌বনগাঁ পুলিশ জেলা)‌। 

    এটা ঘটনা, ভোটের মাত্র দু’‌দিন আগে এই প্রশাসনিক বদবদলে বড় জল্পনা তৈরি হয়েছে।  

     
  • Link to this news (আজকাল)