• Breaking News Live: দ্বিতীয় দফা নির্বাচনের আগে নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ কমিশনের
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৬
  • আগামিকাল দ্বিতীয় দফা নির্বাচন। তার আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে কড়া নির্দেশ কমিশনের। কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং কমিশনের নির্দেশ মেনে চলতে হবে। ভোটারদের ভয় দেখানো বা অবৈধ জমায়েতে ঘটনা ঘটলে কড়া পদক্ষেপের নির্দেশ।

    কান্নুর ডেন্টাল কলেজের ছাত্র নিতিন রাজের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে কেরালা জুড়ে মঙ্গলবার সকাল থেকে ১২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। হরতালের ডাক দিয়েছে দলিত সম্প্রদায়ের ৫২টি সংগঠন। রাজ্যের বহু জায়গায় যানবাহন আটকে বিক্ষোভ প্রদর্শন চলছে। অভিযোগ উঠেছে, একাধিক জেলায় জোর করে দোকান, বাজার বন্ধ করে দিচ্ছেন বিক্ষোভকারীরা।

    পাটিয়ালার শম্ভু আম্বালা রেল লাইনের কাছে বিস্ফোরণ। সোমবার রাতের ঘটনা। বিস্ফোরণের তীব্রতায় রেল লাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে রেল লাইনের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছিন্নভিন্ন দেহ উদ্ধার। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পাটিয়ালার সিনিয়র পুলিশ সুপার বরুণ শর্মা ও উচ্চপদস্থ আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।

    অন্ধ্রপ্রদেশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে গাড়ির ধাক্কায় চার জনের মৃত্যু। সোমবার গভীর রাতে বিজয়ানগরম জেলার পশুপতিরেগার কাছে জাতীয় সড়কে দুর্ঘটনা। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির এক আরোহী। পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, গাড়ির গতি অত্যধিক বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারান। তার ফলেই দুর্ঘটনা ঘটে।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮ এপ্রিল পর্যন্ত দুই দিনের সফরে সিকিমে রয়েছেন। মঙ্গলবার ২৮ এপ্রিল তিনি গ্যাংটকের অর্কিডারিয়াম পরিদর্শন করবেন। এরপর তিনি Gangtok-এর Paljor Stadium-এ সিকিমের রাজ্যের ৫০ বছর পূর্তি উদ্‌যাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজ্য জুড়ে ৪,০০০ কোটিরও বেশি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সূচনা করবেন। পাশাপাশি তিনি উপস্থিত জনতার উদ্দেশে ভাষণও দেবেন।

    ভোট কর্মীদের জন্য নেই পর্যাপ্ত বাস। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কোনও বাস ছাড়ল না। চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ। নোটিসে লেখা রয়েছে সকাল ৯ টার সময় রিপোর্টিং করতে হবে দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার হাওড়ামারি স্কুলের ডিসিআরসি কেন্দ্রে। সেখানে পৌঁছনোর জন্য কোনও বাস না পেয়ে সমস্যায় ভোট কর্মীরা

  • Link to this news (এই সময়)