• রাজ্যের ৭ জেলার ১৪২ কেন্দ্রে কখন শুরু ভোট-কখন শেষ? ভোটদান সম্পর্কিত সব তথ্য রইল
    আজ তক | ২৮ এপ্রিল ২০২৬
  • গত বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, বাংলায় প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে। এবার রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার ভোট।  ২৯ এপ্রিল হবে শেষ দফার এই ভোট। ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। কিন্তু ভোটের একবারে দোরগোড়ায় দাঁড়িয়েও অনেকেই জানেন না ঠিক কখন ভোট শুরু আর কখন শেষ। চলুন এই নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

    ভোটদানের সময়
    কমিশন সূত্রে খবর, সকাল ৭টার সময় শুরু হবে ভোটগ্রহণ। আর শেষ হবে সন্ধে ৬টায়। এর মধ্যেই ভোটদান করতে হবে। তারপরে বুথের গেটে যত জন ভোটার লাইনে থাকবেন, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তাঁদের হাতে স্লিপ তুলে দেবেন প্রিসাইডিং অফিসার। এটাই হল এবারের নিয়ম। তাই এই সময়ের মধ্যেই ভোট দিতে যেতে হবে। তাহলেই ভোট দিতে পারবেন।

    কোন কোন আসনে ভোট হচ্ছে?
    ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে বুধবার। এই পর্বে ভোট রয়েছে- পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায়।

    ভোট দিতে প্রয়োজনীয় নথি-
    ভোটার আইডি কার্ড (ইপিআইসি) — বাধ্যতামূলক
    বিকল্প পরিচয়পত্র: আধার, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ছবিসহ ব্যাঙ্ক পাসবুক, সার্ভিস আইডি কার্ড, ছবি সহ পেনশনের নথি, সরকারি পরিষেবা পরিচয়পত্র, এনপিআর স্মার্ট কার্ড

    ভোট দিতে যাওয়ার আগে কী কী করবেন-
    যাওয়ার আগে ভোটার তালিকায় আপনার নাম যাচাই করে নিন- voters.eci.gov.in দেখুন অথবা ECINET অ্যাপটি ডাউনলোড করুন।
    ভোটকেন্দ্রটি কোথায় তা যাচাই করুন- voters.eci.gov.in দেখুন বা ECINET অ্যাপটি ডাউনলোড করুন অথবা টোল-ফ্রি নম্বর ১৯৫০-এ ফোন করুন।
    আপনার নির্বাচনী এলাকার প্রার্থী কে তা জানুন- ECINET অ্যাপ ব্যবহার করুন।
    ভোটদান প্রক্রিয়া সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য হেল্পলাইন নম্বর 1950-তে ফোন করুন।
    একটি বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখুন — ভোটার স্লিপ থাকলে সুবিধা হয়, কিন্তু তা বাধ্যতামূলক নয়।

    ভোটদান প্রক্রিয়া

    কী করবেন না
  • Link to this news (আজ তক)