• ‘দেখুন কী রোগা হয়ে গিয়েছে’, ‘শ্রীচৈতন্য’ দিব্যজ্যোতিকে পাশে নিয়ে অভিনেতাদের ‘কষ্টে’র কথা বললেন মমতা
    প্রতিদিন | ২৮ এপ্রিল ২০২৬
  • যে রাঁধে, সে চুলও বাঁধে…একথা বারবার প্রমাণ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধানের দায়িত্ব যেমন সামলান, তেমনই পুজোয় বাড়িতে রান্না করেন, বই লেখেন, ছবি আঁকেন। একইভাবে আবার নজর রাখেন ধারাবাহিকেও। অভিনেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন, পাশে থাকেন। ভোট প্রচারেও তার প্রমাণ মিলেছে। বহু ছোট ও বড় পর্দার বহু তারকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে পথে নেমেছেন। তাঁদের মধ্যেই ছিলেন দিব্যজ্যোতি দত্ত। তাঁকে পাশে নিয়ে অভিনেতাদের কষ্টের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    ব্যাপারটা ঠিক কী? গত প্রায় দেড়মাস ধরে তৃণমূলের ভোট প্রচারে একাধিক অভিনেতাকে দেখা গিয়েছে। বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে দেখা গিয়েছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’-ছবির শ্রীচৈতন্য অর্থাৎ দিব্যজ্যোতি দত্তকে। শেষপ্রচারে তাঁকে দেখেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দেখুন না, কী রোগা হয়ে গিয়েছে। ওদের একটা সিনেমা করতে হলে অনেক সময়ে বলে, মোটা হতে। আবার যেই একটা সিনেমা করার জন্য রোগা হতে হবে, তখন খাওয়া বন্ধ! খুব কষ্টের জীবন ওদের। টাকা রোজগার করে ঠিকই, কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হয়।”

    প্রসঙ্গত, বেশ কয়েকবছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত দিব্যজ্যোতি দত্ত। বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করেছেন তিনি। চলতি বছরে লহ গৌরাঙ্গের নাম রে’-এর মাধ্যমে বড়পর্দায় ডেবিউ করেন তিনি। শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রটি করার জন্য তিনি এক ধাক্কায় ২০ কোজির বেশি ওজন কমিয়ে ফেলেছিলেন। চেহারার এই পরিবর্তনই নজরে পড়েছে মুখ্যমন্ত্রীর।
  • Link to this news (প্রতিদিন)